প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে নিরব নিস্তব্ধ হাদির শশুর বাড়ি | প্রিয় বরিশাল বরিশালে নিরব নিস্তব্ধ হাদির শশুর বাড়ি | প্রিয় বরিশাল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালে নিরব নিস্তব্ধ হাদির শশুর বাড়ি

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
হাদি

শরীফ ওসমান বিন হাদি ২০২০ সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পাকে বিয়ে করেন। তাদের সংসারে ২০২৪ সালের একুশে ফেব্রুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স মাত্র ৯ মাস।

কান্নাজড়িত কণ্ঠে শ্বশুর সুলতান আহমেদ বলেন, ‘আমার জামাই একজন সৎ এবং প্রতিবাদী মানুষ। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার কারণেই তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।’

ঘটনার খবর পেয়ে শরীফের শাশুড়ি শাহানাজ বেগম ও শ্যালক কাইয়ুম হোসেন দ্রুত ঢাকায় রওনা হয়েছেন। এদিকে প্রতিবেশীরা শ্বশুরবাড়িতে ভিড় করছেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন। সুলতান আহমেদ দেশবাসীর কাছে জামাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একইসঙ্গে তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থাকে ‘আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102