প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান | প্রিয় বরিশাল সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

তরুণদেরকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২২ জানুয়ারি) মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে র‌্যাব-৯ সিলেটের আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ‘হাফম্যারাথন’ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে না বলাটা দেশের জন্য, নিজের জন্য এবং সকলের জন্য মঙ্গল ও কল্যাণকর। কারণ সন্ত্রাসীর জীবনের পরিণতি খুবই করুণ। যারা সন্ত্রাসে জড়িত হয় তারা নিজের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু।

জনসচেতনতামূলক এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক এথলেট। পরে, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দৌঁড়বিদকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী শপথ পাঠ করান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে র‌্যাবের মহা পরিচালক সফল এ আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বাউল কালা মিয়া, অভিনয়শিল্পী ওমর সানি, মৌসুমি, রিয়াজ, মাহিয়া মাহি ও সিয়াম প্রমূখ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102