প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের | প্রিয় বরিশাল ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
ট্রাক ও অটোরিকশার মুখোমুখি

অনলাইন ডেস্ক :: দিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের আনসার বিডিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিল্পী আক্তার (৩২) ও তার একমাত্র মেয়ে তাজনিয়া (৩)।

নিহত শিল্পী আক্তার দিনাজপুর সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। আহত অটোচালকের নাম তরিকুল ইসলাম (৪৫)। তার বাড়ি দিনাজপুর রাজবাড়ী সবজি বাগান এলাকায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়ি চাঁদগঞ্জে যাচ্ছিলেন শিল্পী আক্তার। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুকন্যা তাজনিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মা শিল্পী আক্তার মারা যান।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। দুর্ঘটনায় সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলা স্বাভাবিক করে দেয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102