প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাউফলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১০০ পরিবার | প্রিয় বরিশাল বাউফলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১০০ পরিবার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বাউফলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১০০ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
বাউফলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১০০

বাউফল প্রতিনিধি :: ‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় বাউফলে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের বাড়ি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন ওই দলিল হস্তান্তর করেন। গত ২৩শে জানুয়ারি ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করেন।

ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেন, বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা। বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে যেখানে বেশীভাগ জেলেরা বসবাস করে যাদের জায়গা ও ঘর নেই এমন গৃহহীন এবং ভুমিহীন পরিবারের জন্য সরকার আবাসন ব্যবস্থা করছে। ১০০ পারিবারের মধ্যে ১০ পরিবারের কাছে ঘরসহ জমির মালিকনা হস্তান্তর করা হয়েছে। বাকী ৯০টি আবাসনের কাজ শেষ হলেই তা প্রত্যেকের কাছে হস্তান্তর করা হবে ।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, সরকার মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগান নিয়ে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মোট ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দিচ্ছে। এর মধ্যে ১০টি ঘরের নির্মাণকাজ সস্পন্ন হয়েছে । অবশিষ্ট ঘরগুলো খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলে তাদেরকও ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, ওসি মোস্তাফিজুর রহমান, পৌর-আওয়ামীলীগের সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও চন্দ্রদ্বীপ উইনয়নের চেয়ারম্যান আলকাস মোল্লাসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102