প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠিতে করোনা টিকা নিতে ৭৪৫ জনের রেজিস্ট্রেশন | প্রিয় বরিশাল ঝালকাঠিতে করোনা টিকা নিতে ৭৪৫ জনের রেজিস্ট্রেশন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

ঝালকাঠিতে করোনা টিকা নিতে ৭৪৫ জনের রেজিস্ট্রেশন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি জেলায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা প্রয়োগ শুরু হচ্ছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা প্রয়োগের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এরপর ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার পাওয়াদের টিকা দেওয়া শুরু হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা থেকে ১৯ হাজার ডোজ টিকার চাহিদা পাঠানো হয়েছিলো। এসেছে ১২ হাজার ডোজ। আর টিকা নেওয়ার জন্য শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭৪৫ জন।

টিকা নিতে আগ্রহীদের মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অনেকের রেজিস্ট্রেশন সফল হয়েছে। কারো আবার হয়নি। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, রেজিস্ট্রেশন করার জন্য টেকনিক্যাল সমস্যা এখনো রয়ে গেছে। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্য থেকে জেলায় কেন্দ্রওয়ারি ৭৪৫ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতাল কেন্দ্রে ৪১০ জন, কাঁঠালিয়া উপজেলায় ১১০ জন, রাজাপুরে ১৫০ জন ও নলছিটিতে ৭৫ জন রয়েছেন। অনেকে রেজিস্ট্রেশন করেও ফিরতি ম্যাসেজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হবে। জেলা সদরে ৮টি ও তিনটি উপজেলার প্রতিটিতে তিনটি করে প্রশিক্ষণপ্রাপ্ত টিম তৈরি করা হয়েছে টিকা দেওয়ার জন্য।

ঝালকাঠি সদর হাসপাতাল ও তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার কেন্দ্র খোলা হয়েছে। সদর হাসপাতালে থাকবে ৮টি বুথ। প্রয়োজনে বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানান জেলা সিভিল সার্জন।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102