প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে একই রশিতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল একই রশিতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

একই রশিতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
একই রশিতে দুজনের ঝুলন্ত মরদেহ

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরার কলারোয়ায় একই রশিতে ফতেমা খাতুন ও করিম পাড় নামের দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া পৌরসদরের শ্রীপতিপুর গ্রামের কলাগাছি মোড় সংলগ্ন এলাকায় একটি আম গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফতেমা কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের হাছানের স্ত্রী। আর করিমের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার ধুমঘগ্রামে।

স্থানীয়রা জানান, সকালে গাছের সঙ্গে মৃতদেহ দুটি ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হলে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তাদের ধারণা পরকীয়া বা অন্য কোনো ঘটনায় তাদের দুজনকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

কলারোয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102