প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ | প্রিয় বরিশাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাস-ট্রাক

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরার নওয়াপড়ায় ঢাকাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল মুখার্জী অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি বাস। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন। সকাল ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102