প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় ছাদ থেকে পরে নির্মাণ শ্রমিক নিহত | প্রিয় বরিশাল বরগুনায় ছাদ থেকে পরে নির্মাণ শ্রমিক নিহত | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বরগুনায় ছাদ থেকে পরে নির্মাণ শ্রমিক নিহত

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
বরগুনায় ছাদ থেকে পরে নির্মাণ শ্রমিক

আমতলী (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার আমতলী পৌর শহরের কর্মকার পট্টির প্রনব কুমার কর্মকারের নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে শনিবার রাতে কুদ্দুস মোল্লা নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।

জানাগেছে, পৌর শহরের কর্মকার পট্টির প্রনব কুমার কর্মকারের ভবনের তিন তলা নির্মাণের সাব ঠিকাদার হিসেবে কাজ নেন সাইফুল ইসলাম। ওই সাব ঠিকদার শ্রমিক কুদ্দুস মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে আনেন। শনিবার দুপুরে শ্রমিক কুদ্দুস ছাদে উঠানো মালামালের রশি ধরলে অসাবধানতাবসত নিচে পড়ে যান। এতে কুদ্দুদের মাথা ও মুখমন্ডলসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত নয়টায় শ্রমিক কুদ্দুস মারা যান। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্ত শেষে শ্রমিক কুদ্দুসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত কুদ্দুস উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। তার বাবার নাম আতাহার মোল্লা।

শ্রমিক কুদ্দুসের চাচাতো ভাই মোঃ ফেরদৌস মোল্লা বলেন, কাজ করারত অবস্থায় কুদ্দুস নিচে পড়ে গুরুতর আহত হয়েছে। তিনি আরো বলেন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুদ্দুস মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শ্রমিক কুদ্দুসের নিহতের ঘটনায় বরিশাল কোতোয়ালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102