প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তালতলীতে ধসে পড়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর, নির্মাণকাজে অনিয়ম! | প্রিয় বরিশাল তালতলীতে ধসে পড়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর, নির্মাণকাজে অনিয়ম! | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

তালতলীতে ধসে পড়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর, নির্মাণকাজে অনিয়ম!

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রীর উপহারের নির্মানাধীন ঘর ধসে পড়ার ঘটনায় নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নামমাত্র কাজ করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, কাজের ব্যবহৃত সকল মালামালের মান খুবই নিম্ন। তবে এই অনিয়মের দায়ভার নিতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কেউই।

 

বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রাম। এই গ্রামের ষাটোর্ধ বৃদ্ধা বিধবা উর্মিলা রানী। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘর পেয়েছেন তিনি। উর্মিলার ঘরটি গত ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দু’বার ধসে পড়ে ঘরটি। দ্বিতীয় দফায় বুধবার সকালে দেয়াল ভেঙে পড়লে অল্পের জন্য বেঁচে যান ৬৫ বছর বয়সী উর্মিলা। তার অভিযোগ, ইটের মান খুবই খারাপ, দেয়াল গাঁথুনির সময়ও গভীরতা ও মাটি ভরাট নিয়ে আপত্তি তুললেও উল্টো তাকে ধমক দেওয়া হয়েছে।

 

এ ঘটনার পর থেকে নতুন ঘর নিয়ে শঙ্কিত অন্যরাও। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও দায়সারা কাজের ফলে ঘরগুলো মজবুত হয়নি। যেকোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে এগুলো, ঘটতে পারে হতাহতের ঘটনা। কমপক্ষে তিন ফুট গভীরতায় ইটের গাঁথুনি থাকার কথা। সেখানে এক ফুটেরও কম গভীর থেকে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল তোলা হয়েছে। একইভাবে প্রতিটি ঘরেরই মাটির নিচে এমন গাঁথুনি। মালামাল পরিবহনের জন্যও সুবিধাভোগীদের কাছে চাওয়া হয়েছে টাকা। নামমাত্র কাজ করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় যার জমি আছে, ঘর নেই, তার জমিতে ঘর করে দিতে বরগুনার তালতলী উপজেলায় ১৭ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দ থেকে উপজেলার সাতটি ইউনিয়নে ১০০টি ঘর নির্মাণ করা হয়। প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কাজের তদারকির দায়িত্ব ছিল তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগমের। তবে ঘর ভেঙে পড়ার পর কেউই দায় নিতে রাজি নয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম বলেছেন, সবকিছু ইউএনও দেখছেন তিনিই এ বিষয়ে কথা বলবেন। দায় না নিলেও ইউএনও বলছেন, সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102