প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সাদিক আব্দুল্লাহর নিদের্শে নৌকার প্রচারণায় বরিশাল মহনগর আ.লীগ | প্রিয় বরিশাল সাদিক আব্দুল্লাহর নিদের্শে নৌকার প্রচারণায় বরিশাল মহনগর আ.লীগ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সাদিক আব্দুল্লাহর নিদের্শে নৌকার প্রচারণায় বরিশাল মহনগর আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

মোঃ শহিদুল ইসলাম :: বরিশালে দুই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও আলহাজ্ব কামাল খাঁন,তাদের পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের দুটি টিম ভাগ হয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

আজ সোমবার দিনব্যাপী বরগুনা ও মেহেন্দিগঞ্জের পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে উন্নয়নের কথা বলেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।আওয়ামী লীগের মনোনীত দুই মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল খাঁন এবং এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজকে মেয়র নির্বাচিত করার আহবান জানিয়ে বরগুনা ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় তারা পথও সভা সহ কয়েকটি উঠান বৈঠকে যোগদান করেন। এবং উন্নয়নের ধারা অবহৃত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।রাজনৈতিক সুত্র থেকে জানা,বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে মহানগর আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দকে দুই ভাগে ভাগ করে দুই পৌরসভায় নৌকার প্রচারণায় যাওয়ার আহবান জানালে দুটি টিমে ভাগ হয়ে সকাল ৯টার দিকে বরগুনা ও মেহেন্দীগঞ্জের উদ্যাগে রওয়ানা হন।

প্রচারনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন,সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু,যুগ্ম সাধারন সম্পদক গোলাম মাহমুদ রাজিব,সাংগঠনিক সম্পাদনা সাঈদ আহমেদ মান্না,এম জাহিদুল ইসলাম মনির,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপ-দফতর সম্পাদক পাপ্পা দাস, যুবলীগের আরাফাত রহমান বাবু,শাওন শেরওয়ানি,জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত,মুনিম,যুগ্ম সাধারন সম্পাদক কেএম শুভ,সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান,মহানগর ছাত্রলীগনেতা মাইনুল ইসলাম,রইজ আহম্মেদ মান্না, শ্রমিকলীগের সাধারন সম্পাদক পরিমল দাস সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102