প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরফ্যাশনে বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু | প্রিয় বরিশাল চরফ্যাশনে বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

চরফ্যাশনে বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

চরফ্যাশন প্রতিনিধি :: ভোলা চরফ্যাশন উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে গোলেনূর বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ওমরপুর ইউনিয়নের মাজেদুর রহমান পাটওয়ারীর বাড়ীর দক্ষিণ প্বার্শে জহিরের মাছের খামারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের (২নং) ওয়ার্ডের মোঃ খোরশেদ পাটিয়ারীর স্ত্রী।

জানা গেছে, ভোর রাতে গরুর ঘাস কাটতে গোলেনূর বেগম মাজেদুর রহমান পাটওয়ারী বাড়ির দক্ষিণ পার্শ্বে জহিরের মাছের ঘেরে গেলে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যবরণ করেন।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হেসেন জানান, বৈদ্যুতিক তারের সাথে দুর্ঘটনায় মৃত্যতে গৃহবধূর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102