প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবক উদ্ধার | প্রিয় বরিশাল কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবক উদ্ধার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবক
কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় হাত পা-বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে দীর্ঘ ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯ টার দিকে স্থানীয় শ্রমিকরা একটি ডিঙ্গি নৌকা যোগে ফাতরার বন এলাকায় বালু আনতে গিয়ে তাকে দেখতে পায়। নৌকাটি দেখে রায়হান তাদের কাছে সাহায্য চায়। শ্রমিকরা তাকে হাতা পা বাঁধা অবস্থায় নৌকায় তুলে। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান পাশ্ববর্তী উপজেলা তালতলী এলাকায় তার শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওয়ান দেয়। পরের দিন শুক্রবার বিকেলে ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ পুত্রকে সনাক্ত করেন পিতা আবুল কাশেম। এ ঘটনায় রবিরার রাতে ৯ জনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় অপহরন মামলা দায়ের করেন তিনি। পুলিশ ওই রাতেই ইউসুফ নামের এক যুবককে আটক করে। তার তথ্যের ভিক্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ের ইলিয়াস নামের আরো একজন যুবককে গ্রেফতার করেন। এসময় ঘটনা স্থান থেকে নির্যাতানের লাঠি ও রশি উদ্ধার করা হয়।

এদিকে বুধবার সকালে একটি ডিঙ্গি নৌকায় ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকার থাকায় শ্রমিকরা তাকে দেখতে পায়। নৌকাটি নিয়ে তারা কাছা কাছি গেলে রায়হান তাদের কাছে সাহায্য চায়। পরে তারা মহিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে তাদের হেবাজতে নিয়ে যায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102