প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ | প্রিয় বরিশাল বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
বেতাগীতে সন্ত্রাস
বেতাগীতে সন্ত্রাস

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, স্যোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ধর্ষণ, নারী ধর্ষণ ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী থানা পুলিশের আয়োজনে পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার।

প্যানেল মেয়র মাসুদুর রহমানের খানের সঞ্চালনায় সমাবেশে পৌরসভার নব নির্বাচিত কাউন্সলবৃন্দ, এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102