প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামীর পরিবার | প্রিয় বরিশাল তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামীর পরিবার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামীর পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামীর পরিবার

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের নতুন বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আকলিমা বেগম (২৭)। আকলিমার পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা আজিজল হক সাংবাদিকদের জানান, ৯ বছর আগে তার মেয়ের সঙ্গে শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. ফরহাদের বিয়ে হয়। আকলিমা দুই সন্তানের জননী। বিয়ের পর থেকে ফরহাদ যৌতুকের জন্য আকলিমাকে মারধর করতো। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় বসলেও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি একই ঘটনায় স্বামী ফরহাদ আকলিমাকে মারধর করে। পরদিন বুধবার এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে বৃহস্পতিবার সকালে তার গলায় ফাঁস দেয়া মরদেহ পাওয়া যায়।

আজিজল হকের অভিযোগ, ফরহাদ ও তার পরিবারের লোকজন আকলিমাকে হত্যা করে গলায় রশি বেঁধে মরদেহ ঘরের ভিতরে রেখে পালিয়ে গেছে। ফরহাদ স্থানীয়ভাবে একজন বখাটে হিসেবে পরিচিত।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করলেও ময়নাতদন্তের রিপোর্ট না পেয়ে বা তদন্ত না করে এখনই কিছু বলতে রাজি হননি ওসি। নিহতের স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102