প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ১৫ হাজার | প্রিয় বরিশাল বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ১৫ হাজার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ১৫ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

অনলাইন ডেস্ক ॥ করোনা মহামারির থাবায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন প্রায় ১৫ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩০ হাজার। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের বেড়ে হয়েছে প্রায় ১৪ কোটি ৯৩ লাখ ১৯ হাজার। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৪৮ হাজার।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৮২১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৪৮ হাজার ১৪৫ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজার ৮২২ জন। এতে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ১৯ হাজার ১৬৭ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৩৪ হাজার ৩১৩ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৭৯ হাজার ৪২৫ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৯ হাজার ৬৩১ জন, ইতালি ৩৯ লাখ ৮১ হাজার ৮১২ জন, তুরস্কে ৪৭ লাখ ১০ হাজার ৫৮২ জন, স্পেনে ৩৪ লাখ ৯৬ হাজার ১৩৪ জন, জার্মানি ৩৩ লাখ ২৬ হাজার ৭৭৮ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ২৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৩ হাজার ৬০৩ জন, রাশিয়ায় এক লাখ ৮ হাজার ৯৮০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৪৫১ জন, ইতালিতে এক লাখ ১৯ হাজার ৯১২ জন, তুরস্কে ৩৯ হাজার ৫৭ জন, স্পেনে ৭৭ হাজার ৮৫৫ জন, জার্মানিতে ৮২ হাজার ৬৯৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৫ হাজার ১১৩ জন মারা গেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102