প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে থানাতেই গায়ে হলুদ সারলেন মহিলা কনস্টেবল | প্রিয় বরিশাল থানাতেই গায়ে হলুদ সারলেন মহিলা কনস্টেবল | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

থানাতেই গায়ে হলুদ সারলেন মহিলা কনস্টেবল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে। কিন্তু দেশব্যাপী লকডাউন থাকায় বিয়ে পিছিয়ে যায়।

চলতি বছরের ৩০ এপ্রিল ফের বিয়ের তারিখ ঠিক করা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ আরও মারাত্মক।

প্রথম সারিতে থেকে লড়াই করে চলেছেন পুলিসকর্মীরাও। গায়ে হলুদের অনুষ্ঠানে যথারীতি ছুটি না পেয়ে তাই থানাতেই গায়ে হলুদ সারলেন রাজস্থানের দুঙ্গারপুর কোটয়ালি থানার মহিলা কনস্টেবল আশা।

লকডাউন চলায় থানার সহকর্মীরাই ঠিক করেন আশার গায়ে হলুদ সেখানেই হবে। পরিবারের লোক নয়, বিয়ের গান গেয়ে হলুদ ছুঁইয়ে গোটা রীতি পালন করেন তাঁরাই।

থানার আইসি দিলীপ দান জানান, ‘যখন আমরা জানতে পারি যে আশা তাঁর গায়ে হলুদ পর্বের জন্য গ্রামে যেতে পারবে না তখন আমরাই ঠিক করি থানার ভিতরেই সেই অনুষ্ঠান করব কারণ শুভ সময় চলে যাওয়া ঠিক নয়।

তিনি আরও জানান, ‘আমরা পরে আশাকে সারপ্রাইজ দিই। সন্ধেবেলায় তাঁর ছুটির বন্দোবস্ত করে দেওয়া হয়। সে তাঁর গ্রামে ফিরে যায়।

আশার বাবা পেশায় চাষী ও মা ঘরের কাজ সামলান। আশার বিয়ের কার্ডেও কোভিড বিধি মানার কথা বল হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102