প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে একইসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা | প্রিয় বরিশাল একইসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

একইসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক॥ একসঙ্গে ৯টি সন্তান জন্ম দিয়েছেন মালির হালিমা সিসে (২৫)। এর মধ্যে দুই শিশুর অস্তিত্ব আগে থেকে বুঝতেই পারেননি চিকিৎসকরা। সন্তান জন্মের আগেই হালিমা আলোচনায় চলে আসেন। আর নয় সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। মালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গর্ভাবস্থায়ই আলাচনায় চলে আসেন পশ্চিম আফ্রিকার দেশ মালির হালিমা। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন, তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন।

অবশেষে মঙ্গলবার (৪ মে) মরক্কোতে তিনি সিজারের মাধ্যমে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই বলেন, ‘এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, ‘দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনো ধারণাই করতে পারিনি।’

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসকরা হালিমা ও তার নয় শিশুর স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন রয়েছেন। ননুপ্লেটস খুবই বিরল ঘটনা। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কয়েক শিশুর মৃত্যু হয় তাদের মধ্যে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102