প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে: ইমরান খান | প্রিয় বরিশাল পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে: ইমরান খান | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে: ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

 

আন্তর্জাতিক ডেস্ক॥ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।

গত বুধবার এক টুইটে ইমরান খান বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।

টুইটে তিনি মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তুমি আমার পানি নিয়ে যাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার বাড়ি ধ্বংস করো, আমার চাকরি কেড়ে নাও, আমার জমি চুরি করো, আমার বাবাকে কারাগারে ঢোকাও, মাকে মারো, আমার দেশে বোমা ফেলো, আমাদের সবাইকে অনাহারী করো, অপমান করো। তারপরও সব দোষ আমারই, কারণ আমি একটি রকেট মেরেছি।’

 

শুধু টুইটারেই নয়, ইমরান খান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন।

বুধবারের ওই ফোনালাপে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদের ভেতরে ও বাইরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমরান খান। ইসরায়েলের এ ধরনের আচরণ মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি।

বর্বর এ হামলার জবাবে হামাসও ইসরায়েলে একঝাঁক রকেট হামলা চালিয়েছে। এতে সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তাদের দিকে প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো।

সূত্র: আনাদোলু এজেন্সি, জিও টিভি

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102