প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ইরানে নারীদের ছবি শেয়ার করায় চীনা নাগরিক গ্রেফতার | প্রিয় বরিশাল ইরানে নারীদের ছবি শেয়ার করায় চীনা নাগরিক গ্রেফতার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ইরানে নারীদের ছবি শেয়ার করায় চীনা নাগরিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক॥ বিনাঅনুমতিতে ইরানি নারীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে ইরান। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল্লাহ দেহকানি নামে এক প্রসিকিউটর।

তিনি আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএ’কে জানিয়েছেন, ইরানের মধ্যাঞ্চলীয় কাশান শহরের একটি টোল বুথ থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ইরানি নারীদের সঙ্গে সহজেই সাক্ষাৎ করা যায়- সামাজিক মাধ্যমে এ ধরনের একাধিক পোস্ট করেছিলেন ওই চীনা নাগরিক। এ নিয়ে অভিযোগ উঠলে ইউটিউবের এক ভিডিওবার্তায় তিনি জানান, সেই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। আর এ ঘটনায় ক্ষমাও চান ওই ব্যক্তি।

 

ইরানে বিদ্যমান ইসলামী বা শরিয়া আইনে অনাত্মীয় নারী-পুরুষের মধ্যে সম্পর্ককে অবৈধ বলে গণ্য করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবির জন্য সেখানে প্রায়ই ধরপাকড়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইরানের অন্যতম মিত্র চীনের প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসিকিউটর দেহকানি জানিয়েছেন, ওই চীনা নাগরিকের বিরুদ্ধে বেশ কয়েকজন অভিযোগ করেছেন। নৈতিকতা বিষয়ক বিশেষ আদালতে এ মামলার শুনানি হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102