প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ | প্রিয় বরিশাল ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

ভারতে বেশ কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (৫ জুন) দৈনিক আক্রান্ত নেমেছিল এক লাখ ২০ হাজারে। রোববার (৬ জুন) তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন, যা দুই মাস পরে সর্বনিম্ন।

গত ৬ এপ্রিল শেষবার এক লাখ ১৫ হাজারের নিচে ছিল দৈনিক সংক্রমণ। একই সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় যেভাবে হ্রাস-বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।

দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমকি ৬২ শতাংশ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102