প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কাঠালিয়ার ভাঙনে দোকানসহ ৮ স্থাপনা বিলীন | প্রিয় বরিশাল কাঠালিয়ার ভাঙনে দোকানসহ ৮ স্থাপনা বিলীন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

কাঠালিয়ার ভাঙনে দোকানসহ ৮ স্থাপনা বিলীন

কাঁঠালিয়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

হঠাৎ হলতার ভাঙনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘোষের হাটের দোকানসহ আটটি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।অতি বর্ষণ ও হলতা নদীর প্রচণ্ড স্রোতে মঙ্গলবার (৮ জুন) ঘোষের হাটের কিছু অংশ দেবে যায়। এতে মুদি দোকান, সেলুন, হার্ডওয়ার, চায়ের দোকান ও টলসেটসহ আটটি স্থাপনা পানিতে তলিয়ে যায়। ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙনের মুখে ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই হলতা নদীর তীরে ঘোষের হাটে ভাঙন শুরু হয়। ক্রমান্বয়ে ভাঙন বাড়তেই থাকে। এতে হাটের চায়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, মুদি দোকানসহ আটটি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

হলতা নদীর ভাঙনরোধ ও ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।খবর শুনে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ভাঙনকুল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।বিশ্ব মহাসাগর দিবসে কুয়াকাটায় ‘সি বিচ ক্লিনিং’ কর্মসূচি পালিত বিশ্ব মহাসাগর দিবসে পটুয়াখালীর কুয়াকাটায় দসি বিচ ক্লিনিং’ কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (৮ জুন) সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে উভয় পাশে দুই কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়।

 

এ সময় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মিজানুর রহমান, ইকোফিশ-২ পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি ও মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমাদের সবার উচিৎ ময়লা আসার যে উৎপত্তিস্থলগুলো রয়েছে সেগুলোকে দ্রুত স্থানান্তর করা।

 

ট্যুর অপারেটর কেএম বাচ্চু বলেন, কুয়াকাটা সী বিচ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। বিচ ট্যুরিস্টদের প্রধান খোরাক, বিচ পরিষ্কার রাখতে আমরা তাদের সঙ্গে কাজ করছি আমরা।ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আমরা বিশ্ব মহাসাগর দিবসে সৈকত পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমরা যাতে সবধরনের প্লাস্টিকের বর্জ্যগুলো সমুদ্রে না ফেলি সেদিকে সবার নজর দিতে হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102