প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন | প্রিয় বরিশাল শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে

অনলাইন ডেস্ক :: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। রোববার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দেভাও দেল সুর প্রদেশে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববারের স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং পরাঘাতের (আফটার শক) আশঙ্কা রয়েছে।

এর আগে প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ এর এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স।

তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে বলে রেকর্ড করেছে তারা। একই সঙ্গে জানানো হয়েছে যে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প আঘাত হেনে থাকে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102